সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে বিজিবি-কোস্টগার্ড উদ্ধার করল লক্ষ ইয়াবা

টেকনাফে বিজিবি-কোস্টগার্ড উদ্ধার করল লক্ষ ইয়াবা

ফাইল ফটো

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

সীমান্ত প্রহরী টেকনাফ বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ২২ কোটি, ৩৩ লক্ষ, ৪৫ হাজার টাকা মূল্যমানের ৬ লক্ষ, ১০ হাজার, ১শ ৫০ পিস ইয়াবাসহ একটি টমটম গাড়ীও জব্দ করতে সক্ষম হয়েছে।

তথ্য সূত্রে দেখা যায়, বেশীর ভাগ ইয়াবার সাথে কোন পাচারকারী আটক না হলেও একটি অভিযানে বেশ কিছু ইয়াবা নিয়ে এক রোহিঙ্গা নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।

গত ১০ এপ্রিল রাত গভীর রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ ৩ টি টহল দল পৃথক ভাবে অভিযান পরিচালনা করে সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে ৪ লক্ষ, ১০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

সে মংন্ডু মোঃ ইউনুছের পুত্র মোঃ হারুন (২৫) আটক করা হয়। এই ঘটনায় সাবরাং লেজির পাড়ার মৃত মকবুল আহমদের পুত্র মোঃ ইদ্রিস (৪৫)কে পলাতক আসামী করে মামলা দায়ের করে বিজিবি।

উক্ত অভিযান গুলোর সত্যতা নিশ্চিত করে ২ বিজিবি অধিনায়ক বলেন, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা পাচার কমিয়ে আনতে আমাদের সৈনিকেরা দিন রাত অভিরাম পরিশ্রম করে এই সমস্ত ইয়াবা গুলো উদ্ধার করতে সক্ষম হচ্ছে।

অপরদিকে টেকনাফ কোস্টগার্ড সদস্যরা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ এলাকায় গভীর বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে পাচারকারীদের ফেলে যাওয়া ২ লক্ষ বস্তাবন্দী ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু এই ইয়াবা গুলোর মালিকদের ধরতে পারেনি।

সুত্রে জানা যায়, কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি দেখে কৌশলে পালিয়ে যায় ইয়াবা পাচারে জড়িত ব্যক্তিরা।

এই অভিযানে সত্যতা নিশ্চিত করেন, লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.