সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে লক্ষীপুরের মাদক ব্যবসায়ী বেলাল নিহত

টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে লক্ষীপুরের মাদক ব্যবসায়ী বেলাল নিহত

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির সাথে বন্দুক যুদ্ধে লক্ষীপুরের এক মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ২২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৬টায় উপজেলার সাবরাং কাঁটাবনিয়া পয়েন্ট হতে টেকনাফ থানার একদল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ৯ হাজার পিস ইয়াবাসহ লক্ষীপুর জেলা সদর থানার শাকচর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মোঃ বেলাল (২৫) এর গুলিবিদ্ধ ও রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মৃতদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে বিজিবি সুত্র জানিয়েছে, গত ২১ ফেব্রুয়ারী সন্ধ্যায় মরিচ্যা চেকপোস্টে বিজিবির হাতে আটক এই মাদক পাচারকারীকে নিয়ে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির নায়েক মোঃ হাবিল উদ্দিন এবং কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির নায়েব সুবেঃ মোঃ ওহিদুল ইসলামের নেতৃত্বে যৌথ টহলদল ওঁৎপেতে থাকে। যৌথ টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্র চোরাকারবারী লোকজন টহলদলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এই সময় বিজিবির যৌথ টহলদল আত্বরক্ষার্থে কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি বর্ষণ করে। গুলির শব্দ থামার পর ভোরে যৌথ টহলদলের সদস্যরা তল্লাশী করে মোঃ বেল্লাল হোসেন (২৫) এর লাশ পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল তল্লাশী করে বিপুল পরিমান ইয়াবা ও মৃতদেহটি উদ্ধার করেছে।

এই ঘটনায় টেকনাফ ২ বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.