সীমান্ত উপজেলা টেকনাফে ৬০০ ক্যান বিদেশী বিয়ারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকরা হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার নূর হোসনের ছেলে আক্তার হোসন (২৫) ও টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার আব্দুল হোসনের ছেলে দেলোয়ার হোসেন (২৭) বলে জানায়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, ১২ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স টেকনাফ সী-বিচ সড়কের গোদারবিল এলাকায় অভিযান চালিয়ে ৬০০ ক্যান বিয়ারসহ তাদের আটক করা হয়। উদ্ধার বিয়ারের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলে জানায়। বিয়ারসহ আটক যুবকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.