সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার

টেকনাফে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার

Alcohl - 5গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ:

টেকনাফ সীমান্তে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে: কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ জানান, ৫ ডিসেম্বর শনিবার ভোর ৪ টার দিকে সাবরাং বিওপি চৌকির হাবিলদার আলম রাব্বীর নেতৃত্বে জওয়ানরা গোপন সংবাদে সাবরাং হারিয়াখালী কবির মেম্বারের প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ১১০ ক্যান্ড আন্ডামান গোল্ড বিয়ার ও ১৫৪ বোতল ক্যান্ট্রি ড্রাই জিন মদ উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যায়।

এছাড়া গত শুক্রবার রাতে হ্নীলা বিওপি চৌকির সুবেদার খুরশেদ আলমের নেতৃত্বে জওয়ানরা হ্নীলা ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে ৪২ বোতল ম্যান্ডেলা রাম মদ উদ্ধার করা হয়। উদ্ধার মদ ও বিয়ারের আনুমানিক মূল্য ৩ লাখ ৭ হাজার ৫০০ টাকা বলে জানান।

তবে উদ্ধার মদ ও বিয়ার সমূহ বিজিবি ব্যাটলিয়ানে জমা রাখা হবে বলে জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.