গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন বাজার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যর ৩ হাজার ৮ শত পিচ ইয়াবাসহ আব্দুস সালাম (৩৯) নামে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।
সূত্রে জানা যায়, ১৩ আগষ্ট সকালে টেকনাফ হ্নীলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুস সালাম হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফুলের ডেইল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, টেকনাফ সার্কেল পরিদর্শক মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আব্দুস সালাম একজন পরিচিত মাদক পাচারকারী। দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। তিনি বলেন, এ ঘটনায় টেকনাফ সার্কেল উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে আটক আব্দুস সালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.