সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টেকনাফে শিশুর প্রতি সহিংসতা বন্ধে কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফে শিশুর প্রতি সহিংসতা বন্ধে কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

শিশুদের প্রতি সহিংসতা বন্ধে টেকনাফে সাত কৌশল বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিসিডি বাংলাদেশ ও টেকনাফ রেডিও নাফ ৯৯.২ এফএম এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালাটি ৮ জুলাই সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিসিডি বাংলাদেশ এর প্রোগ্রাম কো অর্ডিনেটর শামসুন নাহার সুইটি’র সঞ্চালনায় রাজশাহীর রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহানা পারভীনের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির। কর্মশালায় আলোচনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযেগী অধ্যাপক সাতিল সিরাজ কর্মশালায় শিশুর প্রতি সহিংসতা বন্ধে সাত কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাতিল সিরাজ।

পরে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে উক্ত কৌশল বাস্তবায়নে কি কি করণীয় রয়েছে তা নিয়ে আলোচনা ও উপস্থাপনা করা হয়। শেষে অংশগ্রহনকারীগণ শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে টেকনাফ ঘোষণায় স্বাক্ষর করেন। কর্মশালায় টেকনাফের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.