
নিজস্ব প্রতিনিধি; টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়ন নোয়াপাড়া সন্ত্রাসীদের এলোপাতাড়ী হামলায় হারুনুর রশিদ (৩০) নামে এক যুবক গুরুতর আহত। তার অবস্থা এখন খুবেই আশংখাজনক। এ ব্যপারে আহত যুবক বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি এজাহার দায়ের করেছে।
এজাহার সূত্রে জানা যায়, ২২জুন শনিবার আনুমানিক বিকাল ৫টার দিকে সাবরাং দক্ষিণ নোয়াপাড়া মাছ বাজারের দক্ষিন পাশে একই এলাকার সালেহ আহাম্মদের পুত্র অত্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোঃ সাদেক (৩৫) পুর্ব শত্রুতার জের ধরে সাবরাং ঝিনা পাড়া এলাকার আবুল কালামের পুত্র মোঃ হারুনুর রশিদকে মোটর সাইকেল গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আহত হারুন প্রতিবাদ করিলে সন্ত্রাসী সাদেক তাকে এলোপাতাড়ী কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে হত্যা করার উদ্দেশ্যে পরিমাপে ব্যবহার হওয়া একটি বাটখারার সিল দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে মাটিতে পেলে দেয়।এরপর হামলাকারী সাদেক তার পকেটে থাকা ৩০,৭০০ টাকা হাতিয়ে নিয়ে যায়। আহত হারুনের শোর চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী সাদেক পালিয়ে যায়। আহত হারুন টেকনাফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে স্থানীয়দের কাছ থেকে খবর নিয়ে জানা যায় হামলাকারী সাদেক অত্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও বখাটে যুবক।
এজাহারের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, এ বিষয়ে লিখিত একটি এজাহার পাওয়া গেছে ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওয়তাই নিয়ে আসা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.