
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়া গ্রাম থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বলে জানা গেছে। তবে ইয়াবা চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আটক ইয়াবার মূল্য ৩০ লক্ষ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
টেকনাফ-২ বিজিবি’র অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার ১১ সেপ্টেম্বর জানান “১০ সেপ্টেম্বর টেকনাফ বিওপির সুবেদার মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে একটি টহল দল উত্তর নাজিরপাড়া গ্রামে একজন লোক টহলদলকে দেখে একটি ব্যাগ হাতে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ অবস্থায় টহলদল তাকে ধাওয়া করলে এক পর্যায়ে সে তার হাতে থাকা ব্যাগটি ফেলে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.