সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে ৬০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে ৬০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

Yaba - Giasuddin -04-11-15 (news & 2pic) f1গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফ ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ন উপ-পরিচালক ও মেডিকেল অফিসার মোঃ আজহারুল আলম জানায়, ৪ নভেম্বর বুধবার সকালে শাহপরীরদ্বীপ বিওপি চৌকির সুবেদার গোলাম রব্বানীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকায় মাদক ইয়াবা ক্রয়-বিক্রয়ের খবরে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা দৌড়ে পালিয়ে যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবা ট্যাবলেট সমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.