সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ট্রান্সজেন্ডার চরিত্র অভিনয়ে সুস্মিতা সেন

ট্রান্সজেন্ডার চরিত্র অভিনয়ে সুস্মিতা সেন

অনলাইন ডেস্ক :

সুস্মিতা সেন (Sushmita Sen) প্রথমবারের মতো পর্দায় একজন ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। সামাজিকমাধ্যমে ‘তালি’ নামে এক বায়োপিকে নিজের লুক প্রকাশ করেন সুস্মিতা। সেখানে ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টের লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। ছবিতে সবুজ মেরুন পোশকে, কপালে বড় লাল টিপ, হাতে বালা ও ঘড়ি পরিহিত গাম্ভীর্যপূর্ণ লুকে সুস্মিতা।

রূপান্তরকামী চরিত্রে অভিনয় করতে চলেছেন সুস্মিতা। মহারাষ্ট্রের রূপান্তরকামী আন্দোলনের প্রধান মুখ গৌরী সবন্তের চরিত্রে দেখতে পাবেন সুস্মিতাকে। গৌরী সবন্তের জন্মগত নাম রাখা হয়ে ছিল গণেশ সবন্ত।তবে পরে কাজের সূত্রে তার নাম হয় গৌরী। ‘সখী চার চৌঘি ট্রাস্ট’ নামক একটি সেবামূলক প্রতিষ্ঠানের কর্ণধার গৌরী। সবন্তের এই প্রতিষ্ঠান এইডসের সংক্রমণ রুখতে পদক্ষেপ গ্রহণ করে থাকে। ২০০১ সালে প্রথম রূপান্তরকামী মা হিসেবে খ্যাতি অর্জন করেন গৌরী। এক যৌনকর্মীর মেয়েকে দত্তক নিয়ে মায়ের কর্তব্য পালন করেছেন তিনি। গৌরী সবন্ত হলেন ভারতের প্রথম রূপান্তরকামী মা। যৌনকর্মীর মেয়ের নাম রাখেন গায়ীত্রী। এদিন গায়ীত্রী ছোট্ট একটি ভিডিওতে তাকে কীভাবে দত্তক নেওয়া হয় সে বিষয়ে কিছু কথা বলেন। গায়ীত্রী ভবিষ্যতে আইনজীবী হতে চায় যেখানে রূপান্তরকামীদের আইনি বিভাগে সহায়তা করবে।

তিন দশক আগে বিশ্বসুন্দরী নির্বাচিত হয়ে কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন সুস্মিতা সেন। এরপর বলিউডে অভিষেক। ১৯৯৬ সালে ‍‍‘দস্তা‍‍’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তিনি। এরপরে অভিনয় করেছেন বিবি নম্বর ওয়ান, আগাজ, জিউ কি…ম্যায় ঝুট নেহি বোলতা, সময়: হোয়েন দ্য টাইম স্ট্রাইকস, ম্যায়নে পেয়ার কিউ কিয়া, ডু নট ডিস্টার্বসহ আরও অসংখ্য চলচ্চিত্রে। ক্যারিয়ারের সোনালি সময় পার করে ফেললেও, এখনো ফুরিয়ে যাননি সুস্মিতা সেন… আর তার প্রমাণ দিতেই আবারও ওয়েব সিরিজে হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নতুন ওয়েব সিরিজ ‍‍‘তালি‍‍’-এ অভিনয়ের কথা ঘোষণা দিয়েছেন সুস্মিতা সেন। এবার ট্রান্সজেন্ডার অধিকারকর্মী ‍‍‘শ্রীগৌরী সাওয়ান্ত‍‍’ এর চরিত্রে অভিনয় করবেন সুস্মিতা। ওয়েব সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করে ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, “তালি- হ্যাশট্যাগ ফার্স্ট লুক, হ্যাশট্যাগ শ্রীগৌরী সাওয়ান্ত। এমন একজন মানুষের চরিত্রে অভিনয় করা এবং তার গল্পকে সবার সামনে তুলে ধরার সুযোগ পেয়ে আমি ভীষণ গর্বিত। আত্মমর্যাদা ও নিজ অধিকার নিয়ে যারা বেঁচে থাকতে চান, তাদের সবার জন্য এটি। তোমাদের সবাইকে ভালোবাসি! হ্যাশট্যাগ দুগগা দুগগা।” তবে ওয়েব সিরিজটির মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

সম্প্রতি ইনস্টাগ্রামে সুস্মিতা সেন একটি ছবি পোস্ট করে জানান, তিনি আরও একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অভিনেত্রী লিখেছেন, “সান সেট… সেন রাইজ! খুবই ব্যস্ত জীবন পার করছি…একদম নতুন একটা ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য তৈরি হচ্ছি। তোমাদের সবাইকে আমি মিস করি এবং ভালোবাসি।”

এদিকে ডিজনি প্লাস হটস্টারে মুক্তিপ্রাপ্ত ক্রাইম-থ্রিলার সিরিজ ‍‍‘আর্য্য‍‍’র মাধ্যমে অভিষেক ঘটেছে সুস্মিতা সেনের। গত বছরের ডিসেম্বরে দ্বিতীয় মৌসুমে দেখা গেছে অভিনেত্রীকে। পিংকভিলা সূত্রে জানা গেছে, শিগগিরই মুক্তি পাবে ‍‍‘আর্য্য‍‍’র তৃতীয় মৌসুম।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.