সাম্প্রতিক....
Home / জাতীয় / ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

প্রায় তিন দশকের অপেক্ষার পর শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভোটগ্রহণ। সোমবার (১১ মার্চ) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে দুপুর ২টা পর্যন্ত।

ভোর থেকেই ভোট দেয়ার জন্য কেন্দ্রগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ছাত্রদের। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।

স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন হয়েছে সাত বার। সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে।

দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচনের দাবিতে ২০১২ সালে হাইকোর্টে রিট আবেদন করেন ২৫ শিক্ষার্থী। আদালত তখন ডাকসু নির্বাচন করার ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন। সেই রুলের নিষ্পত্তি করে ২০১৮ সালের ১৭ জানুয়ারি হাইকোর্ট ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে রায় দেন।

নির্দেশনা ও পরিকল্পনার সমন্বয় ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের এই তারিখ ও সময় নির্ধারণ করেন।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

  এম আবুহেনা সাগর; ঈদগাঁও : শিক্ষার্থী, অংশীজনদের মাঝে দুর্নীতি প্রতিরোধে মানসিকতা তৈরীর লক্ষ্যে কক্সবাজার ...

Portrait of a professional, showcasing contact details and role information.