সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক ঈদগাঁওর মেজর জেনারেল হামিদুল হক

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক ঈদগাঁওর মেজর জেনারেল হামিদুল হক

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআইয়ের) নতুন মহাপরিচালক হলেন ঈদগাঁও উপজেলার কৃতি সন্তান মেজর জেনারেল হামিদুল হক। বুধবার (২৬ অক্টোবর) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়েছে।

মেজর জেনারেল হামিদুল হক বর্তমানে সিলেটে অবস্থিত ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার ও সিলেটের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন কর ছেন। তিনি পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৯৯ কম্পোজিট ব্রিগেড এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্বরত ২০৩ ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজ সেক্রেটারি এবং কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

হামিদুল হক ১৯৭০ সালে কক্সবাজারের নতুন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শেষে ১৯৯০ সালের ২২শে জুন বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি কোরে কমিশন লাভ করেন।

এদিকে ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হওয়ার অভিনন্দন জানান ঈদগাঁও ঐক্য পরিবার নেতৃবৃন্দরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.