
বক্তব্য রাখছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ও বাঙ্গালী জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ ও জাতীয় অর্থনৈতিক স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছেন। তিন পার্বত্য জেলা এখন আর বোঝা নয়, তিন পার্বত্য জেলা এখন সম্পদে ভরপুর এক উন্নয়নের রোল মডেল।
শনিবার (৭ মার্চ) দুপুরে বান্দরবানের লামা উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে লামা পৌরসভা কর্তৃক বাস্তবায়িত ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধনকালে জনসভায় এসব কথা বলে পার্বত্য মন্ত্রী।
সরকারি সফরে এসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি লামায় ৭ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে জলবায়ু ট্রাস্টের অর্থায়নে লামা পৌরসভা এলাকায় স্থাপিত সোলার স্ট্রিট লাইট উদ্বোধন, মধুঝিরি মাষ্টার পাড়া, লামা থানার রাস্তা, নারকাটা ঝিরি রাস্তা, কলিঙ্গা মার্মা পাড়ার রাস্তা, নয়াপাড়া মিশন রাস্তার আরসিসি ও লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন।

প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারীদের হাতে গাভী তুলে দেন ও দূযোর্গ সহনীয় বাসগৃহ প্রকল্পের আওতায় নব নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন পার্বত্য মন্ত্রী।
পার্বত্য মন্ত্রী শনিবার সকালে আলীকদম উপজেলায় পরিদর্শন শেষে দুপুরে লামায় আসেন। লামায় এসে আগে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে দূযোর্গ সহনীয় বাসগৃহ প্রকল্পের আওতায় নব নির্মিত ২২ উপকারভোগীর মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারী উন্নয়নে গাভী পালন প্রকল্পের নির্বাচিত ৪০ উপকারভোগী নারীদের হাতে গাভী তুলে দেন পার্বত্য মন্ত্রী।
দুপুরে প্রকল্প কাজের উদ্বোধন ও জনসভাকালে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, মোজাম্মেল হক বাহাদুর, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারী উন্নয়নে গাভী পালন প্রকল্পের পরিচালক হারুণ অর রশিদ, নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, ছাচিংপ্রু মার্মা, মিন্টু কুমার সেন, জসিম উদ্দীন কোম্পানী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক ও সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় আইচ প্রমুখ উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.