সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন পোকখালীর আজিজ

তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন পোকখালীর আজিজ

http://coxview.com/wp-content/uploads/2022/03/Relief-iftar-Sagar-21-3-22.jpg

তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন পোকখালীর আজিজ

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

অসহায় ও হতদরিদ্র তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে পাশে রয়েছেন পোকখালীর উদীয়মান তরুণ আজিজ।

২১ মার্চ সকালে পোকখালী ইউনিয়নে তার হাতে গড়া দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আন নূর আজিজিয়া মাদ্রাসার মাঠে ঈদগাঁও ঐক্য পরিবারের সদস্য এলাকার সুপরিচিত আজিজুল হক রুবেল তার ইফতার সামগ্রী বিতরণ করেন। অসহায় মানুষরা চাল, ছোলা, তেল ও খেঁজুর পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন।

http://coxview.com/wp-content/uploads/2022/03/Relief-iftar-Sagar-21-3-22-2.jpg

তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন পোকখালীর আজিজ

বৃহত্তর ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের তিন শতাধিক নারী পুরুষের মাঝে সমানভাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। সে সাথে তিনি আগামী দিনেও বৃহত্তর এলাকার গরীব ও অসহায় লোকজনের পাশে থেকে সেবা করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

প্রতিবন্ধি শামসুল আলম জানান, পবিত্র রমজানের আগে ইফতারের জিনিসপত্র পেয়ে খুশি হন ও তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

খাদ্যসামগ্রী বিতরনকালে অন্যদের মাঝে অংশ নেন- মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, মাওলানা এহচান, মৌলানা নুরুল্লাহ্, হাফেজ মাওলানা নুরুল আবছার বাহারী, মৌলানা শামশুল আলম দিদারুল আলম, শামশুসহ এলাকার মুরব্বীরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.