সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / তীব্র তাপদাহে দূর্বিসহ ঈদগাঁওবাসী : অতিষ্ট মানুষজন

তীব্র তাপদাহে দূর্বিসহ ঈদগাঁওবাসী : অতিষ্ট মানুষজন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওবাসী তীব্র গরমে অতিষ্ট। সে সাথে শিশু কিশোর সহ আবাল বৃদ্ব বনিতা প্রচন্ড গরমে হাবুডুবু খাচ্ছে। বৈশাখের গরমে হিমশিম ও খাচ্ছে বৃহত্তর এলাকার সর্বশ্রেণি পেশার মানুষজন। সদরের বৃহত্তর ঈদগাঁও তথা- ছয় ইউনিয়নের প্রত্যান্ত গ্রামগঞ্জে জনজীবনে দূর্বিসহ অবস্থা বিরাজ করছে। তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গরমের পাশাপাশি বিদ্যুতের লোডশেডিংয়ের যন্ত্রণা থেকেও রেহায় পাচ্ছে না লোকজন। পাশাপাশি এ গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া, আমাশা সহ পানিবাহিত নানা রোগব্যাধি। যার ফলে মানুষের স্বাভাবিক জীবন যাবন আর দৈনিক কাজকর্মেও ব্যাহত হচ্ছে। দেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত হতে বহু কিলোমিটার বেগে প্রবাহিত হওয়া মৌসুমী বায়ু কিছুতেই কুলিয়ে উঠতে পাচ্ছে তাপের সঙ্গে।

গরমে নিম্ন আয়ের পরিবারগুলো একটু স্বস্তির ভাবে আশ্রয় নিচ্ছে গাছগাছালি কিংবা ছায়াবীথির তলে। প্রচন্ড গরমের ফলে বাজারে কিংবা পাড়া মহল্লাতেও বেড়ে গেছে হাত পাখার চাহিদা। এই উষ্ঠাগত গরম থেকে একটু হলেও মুক্তি পেতে হাত পাখা বেছে নিয়েছে সাধারণ মানুষজন। শ্রমজীবিরা নাভিশ্বাস হয়ে উঠেছে। হালকা বাতাশও না থাকায় গরমই অতিষ্ঠ করে তুলছে তাদেরকে। সাধারণ লোকজনের মতে, ভ্যাপসা গরমে দেহ থেকে ঘামের মাধ্যমে প্রচুর পানি বের হয়ে যায়। এর কারণে প্রচুর পরিমাণ পানি পান করার পাশাপাশি প্রয়োজনে খাওয়ার স্যালাইনও খেতে হয়।

কয়েকজন ব্যবসায়ীর মতে, গরমে সবচেয়ে নিরাপদ হলো মিষ্টিময় ডাবের পানি। গ্রামাঞ্চলের মাঠ আর ক্ষেত খামারের বিল ফেটে চৌচির হয়ে পড়েছে। এমন অবস্থায় লোকজনের একটি প্রত্যাশা এক পশলা বৃষ্টি। কিন্তু বৈশাখ মাসের শেষে তাপদাহে সেই কাঙ্খিত বৃষ্টির দেখা নেই। আবার অনেক সাধারণ পরিবার কিংবা দরিদ্র পরিবারে একাধিক সদস্যদের মতে, তীব্র গরমে সারাদিন পরিশ্রম করে রাতে একটু স্বস্তি ভাবে ঘুমাতে গেলেও প্রচন্ড গরমের কারণে ঘুমানো অসম্ভব হয়ে পড়ে।

অন্যদিকে গরমের কারণে শিশু- বয়োবৃদ্ধরা ডায়রিয়া, সর্দি-জ্বর সহ নানান রোগে ভোগে হাসপাতালের বিছানা কিংবা বাড়িতে শুয়ে থাকতেও দেখা যায়। তবে কয়েকজন যানবাহন চালকের মতে, প্রায় সপ্তাহ ধরে দিনের বেলায় যানবাহন চালানো অসম্ভব হয়ে পড়ছে। ঠিক মত গাড়ি চালাতে না পারলে পরিবার পরিজন নিয়ে উপোস থাকতে হয়। তারা প্রচন্ড গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে বৃষ্টির আশায় মহান রাব্বুল আলমিনের দরবারে ফরিয়াত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.