সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ত্রিদেশীয় সিরিজের সূচি

ত্রিদেশীয় সিরিজের সূচি

ছবি: সংগৃহীত

চলতি মে মাসের ১২ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড-আয়ারল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। চলবে ২৪ তারিখ পর্যন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সিরিজটি প্রস্তুতি হিসেবে কাজে লাগানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

১২ তারিখে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়াল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একদিন বাদে ১৪ তারিখে মাঠে নামবে নিউজিল্যান্ড ও আয়াল্যান্ড। তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল। ম্যাচটি মাঠে গড়াবে ১৭ তারিখে। ১৯ তারিখে আবারও আইরিশদের প্রতিপক্ষ বাংলাদেশ। ২১ তারিখে সিরিজে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে আয়াল্যান্ড-নিউজিল্যান্ড। শেষ ম্যাচটিতে ২৪ তারিখে কেন উইলিয়ামসন-মাশরাফির ক্রিকেট লড়াই দিয়ে পর্দা নামবে ত্রিদেশীয় সিরিজটির।

জানিয়ে রাখা ভালো, প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ডাবলিনে। বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন মাছরাঙা টেলিভিশন।

তারিখ                প্রতিপক্ষ                    ভেন্যু                    সময়

১২ মে        বাংলাদেশ-আয়ারল্যান্ড         ডাবলিন            বিকেল ৩.৪৫

১৪ মে        নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড      ডাবলিন            বিকেল ৩.৪৫

১৭ মে        বাংলাদেশ-নিউজিল্যান্ড         ডাবলিন            বিকেল ৩.৪৫

১৯ মে       বাংলাদেশ-আয়ারল্যান্ড          ডাবলিন            বিকেল ৩.৪৫

২১ মে        আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড      ডাবলিন            বিকেল ৩.৪৫

২৪ মে        বাংলাদেশ-নিউজিল্যান্ড         ডাবলিন            বিকেল ৩.৪৫

সূত্র:সামিউল ইসলাম শোভন/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.