নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ ঐক্যবদ্ধ হতে হবে

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনে বিভিন্ন অঞ্চলে জনগনের সঙ্গে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের (মহাজোট) প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ জাফর আলম।
শনিবার (১ ডিসেম্বর) তিনি চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চকরিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ জনগনের সঙ্গে দিনব্যাপী শুভেচ্ছা বিনিময় করেছেন। ওইসময় তিনি চকরিয়া পৌরসভার ১ ও ২নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগের কর্মীসভায় অংশনেন এবং বিভিন্ন স্থানে একাধিক উঠান বৈঠকে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেছেন।
সোমবার সন্ধ্যায় চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি মাস্টার কবির হোছাইন ও সাধারণ সম্পাদক আমির হোসেন মেম্বারের সঞ্চালনায় এবং বিকালে ২নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাজেম উদ্দিন ভুট্টোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ নুরুল আবছার বাদশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামী লীগের (মহাজোট) প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ জাফর আলম।
আওয়ামীলীগের কর্মীসভায় প্রধান অতিথি আওয়ামী লীগের প্রার্থী আলহাজ জাফর আলম বলেন, দেশের উন্নয়ন অগ্রগতিতে শেখ হাসিনার সফল নেতৃত্বের বিকল্প নেই। কারণ শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়নের সুফল চকরিয়া-পেকুয়ার প্রতিটি জনপদে বাস্তবায়ন হয়েছে। আমি চাই আগামীতেও সরকারের গৃহিত সকল উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে চকরিয়া-পেকুয়াকে এগিয়ে নিতে। সেজন্য একাদশ নির্বাচনে চকরিয়া-পেকুয়ার সর্বস্তরের জনগণকে ব্যালট বিপ্লবের মাধ্যমে বুঝিয়ে দেবে তাঁরা উন্নয়নের পক্ষে অবিচল রয়েছে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতের পরশে উন্নয়নের মাধ্যমে চকরিয়া-পেকুয়াকে ঢেলে সাজাতে হবে। সেইজন্য সকল ধরণের ভেদাভেদ বুলে সবাইকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে কাজ করতে হবে। আশাকরি প্রিয় চকরিয়া-পেকুয়াবাসি উন্নয়নের পক্ষে সমুচিত রায় দেবে।
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, যুগ্ম সম্পাদক সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা আমিনুল করিম, রোস্তম শাহরিয়ার, মাস্টার নুরুল আলম, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব হাবিলদার মাহমদ উল্লাহ, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কান্তি দাশ, সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, যুগ্ম সম্পাদক কাউন্সিলর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, নজরুল ইসলাম রাসেল, আইন সম্পাদক সোলতান আহমদ, প্রচার সম্পাদক আরিফ মাঈন উদ্দিন রাসেল, যুব ও ক্রীড়া সম্পাদক শের আলম শেরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক ইমাম হোসেন, কৃষি সম্পাদক শাহ আলম, শ্রম বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, উপ-দপ্তর সম্পাদক বশিরুল আলম, উপ-প্রচার সম্পাদক আবুল হাশেম, ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক জমির উদ্দিন বাবলু, পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সভাপতি ও প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, আবু তাহের মেম্বার, সাকের মেম্বার, ফজল কাদের, আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ জাফর আলম সিআইপি, পৌর আওয়ামীলীগের নেতা আমির হোসেন আমু, তাজুল ইসলাম, সাহাব উদ্দিন, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া পৌর কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মামুন, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, পৌরসভা যুবলীগের সহ-সভাপতি নুরুস শফি, সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ, যুবলীগ নেতা মোজাম্মেল হক, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী, সাবেক সভাপতি শেফায়েতুল কবির চৌধুরী বাপ্পী, সাবেক সম্পাদক সাজিদ হোসেন শাকিব, সাদ্দাম হোসেন মিঠু, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ ও ছাত্রনেতা আবদুল বারেক টিপু প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.