সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / দিনের শুরুতে স্মিথকে ফেরালেন মিরাজ, কোণঠাসা অস্ট্রেলিয়া

দিনের শুরুতে স্মিথকে ফেরালেন মিরাজ, কোণঠাসা অস্ট্রেলিয়া

মেহেদী হাসান মিরাজ।

ঢাকা টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানিয়েছিলেন, দ্বিতীয় দিন যতটা দ্রুত সম্ভব ফেরাতে চান স্টিভেন স্মিথকে। দ্বিতীয় দিনের শুরুটা হলো ঝলমলেই। তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেলেন স্মিথ।

প্রথম দিনের শেষ বিকেলেই সাজঘরে ফিরেছিলেন অস্ট্রেলিয়ার টপ অর্ডারের দুই তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। সঙ্গে নাইটওয়াচম্যান নাথান লায়নকে হারিয়ে প্রথম দিনেই ব্যাকফুটে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় দিনের শুরুতে অধিনায়ক স্মিথকে হারিয়ে বলা যায় কোণঠাসা অবস্থাতেই অজিরা।

দিনের শুরুটা একটু ঝলমলেই চাচ্ছিল বাংলাদেশ দল। তাই তো দিনের প্রথমভাগে পেসার শফিউল ইসলামের সঙ্গে আক্রমণভাগে মিরাজকে আনেন অধিনায়ক মুশফিকুর রহিম। অধিনায়কের আস্থার প্রতিদানও দিলেন মিরাজ।

দিনের তৃতীয় ওভারের শেষ বলে দিশেহারা হয়ে পড়েন স্মিথ। বল বুঝতি পারেননি তিনি। ফলাফল সরাসরি বোল্ড হয়ে সাজঘরের পথে তিনি। আউট হওয়ার আগে ১৬ বলে এক চারে আট রান করেন। এক ওভার পর আবারও আঘাত হানেন মিরাজ। এবার তার শিকার ম্যাট রেনশ। কিন্তু রিভিউর জোরে বেঁচে যান রেনশ।

১৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ চার উইকেটে ৪৪ রান। অজিরা এখনও ২১৬ রনা পিছিয়ে।

সূত্র:সৌরভ মাহমুদ/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.