
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
জাতীয় সংসদ নির্বাচনে রেশ কাটতে না কাটতে উপজেলা পরিষদ নির্বাচনের সরগরম শুরু হয়। আর এ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলায় জমে উঠেছে প্রচার প্রচারনা।
শীতকে উপেক্ষা করে ঈদগাঁও উপজেলা পাঁচটি ইউনিয়নের প্রত্যান্ত পাড়া মহল্লায়, হাট বাজারে আনাচে কানাচে সম্ভাব্য প্রার্থীর তালিকার নামেই অগ্রভাগে সাধারণ জনতার মুখে শোভা পাচ্ছেন সামসুল আলম। তিনি হলেন কক্সবাজার প্রবাসী আওয়ামীলীগ, মক্কা সৌদি আরব শাখা সভাপতি।
তিনি নানান সময়ে সুখে-দু:খে ও আপদে বিপদে ঈদগাঁওবাসীর পাশে ছিলেন। উপজেলা পরিষদ নির্বাচনে এবার হয়তো শেষ চমক দেখাতে পারেন প্রবাসী এই আওয়ামী লীগ নেতা। এমনটি মন্তব্য করেন বৃহৎ এলাকার গ্রামীণ জনগণের সাধারণ মানুষ।
সম্প্রতি জেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারসহ ৫টি ইউনিয়নের পাড়া গায়ে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে সামসুল আলমের ব্যানার আর পোস্টার যেন চোখে পড়ার মতো।
“কথায় নয়, কাজে হবে পরিচয়, জনগণের পাশে থাকলে নিশ্চিত হবে জয়” এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে অলিগলি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারনায় সরগরমে পরিণত। আরো কজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
নতুন ঈদগাঁও উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তরে এলাকাবাসীর দোয়া আর সমর্থনসহ সহযোগিতা চান আলহাজ্ব শামশুল আলম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.