প্রেস বিজ্ঞপ্তি
নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষক কর্মচারী কো-ক্রেডিট ইউনিয়ন এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা ক্রেডিট ইউনিয়নের নিজস্ব হল রুমে অনুষ্ঠিত হয়। অত্র ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কালব (জ) অঞ্চল এর ডিরেক্টর খোকন কান্তি নাথ। বিশেষ অতিথি ছিলেন কালব এর সাবেক ডিরেক্টর নুর মোহাম্মদ, জেলা ব্যাবস্থাপক ছাজেন অং, জেলা প্রোগ্রাম অফিসার মোঃ আজিজুল হক, উপজেলা ব্যবস্থাপক এম.এরশাদুর রহমান।
সভার উপস্থাপক ছিলেন সেক্রেটারী আবু সাদাত মোঃ আলমগীর। ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল হুদা তার স্বাগত ভাষনে বলেন আমরা শিক্ষকদের কল্যাণ এর জন্য ক্রেডিট ইউনিয়ন গঠন করি। তার বক্তব্যের পর আলোচ্যসূচী অনুযায়ী ব্যাবস্থাপনা কমিটির বাস্তবায়িত কাজের প্রতিবেদন, ২০১৫-২০১৬ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব–নিকাশ, লভ্যাংশ বন্টন, ২০১৬-২০১৭ও ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ডিক্টের খোকন কান্তি নাথ ক্রেডিট ইউনিয়নের সুফল নিয়ে বিস্তারিত আলাচনা পেশ করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ছালামত উল্লাহ, অত্র ক্রেডিটের ভাইস-চেয়ারম্যান জহির আহম্মদ, ডিরেক্টর আলা উদ্দীন, ছৈয়দুল বাশার, মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
বক্তরা সকলেই ক্রেডিট ইউনিয়নের সার্বিক সফলতা কামনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.