সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৪ তামাক চাষিকে অপহরণ

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৪ তামাক চাষিকে অপহরণ

মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে চার তামাক চাষিকে অপহরণ করা হয়েছে। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি-বাইশারী ইউনিয়নের মধ্যবর্তী লেদুখাল এলাকার একটি খামারবাড়ি থেকে অস্ত্রের মুখে চার তামাক চাষিকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

অপহৃতরা হলেন- আবদুর রহিম, আবু সৈয়দ, আবদুল আজিজ ও শাহ আলম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃতদের উদ্ধারে আশপাশের পাহাড়ি এলাকাগুলোতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ বলেন, তামাক চাষি চারজনকে ঘর থেকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। অপহৃতদের বাড়ি গর্জনিয়া এলাকায়। ওরা তামাক চাষ করতে লেদুখালে এসেছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি শেখ আলমগীর জানান, তামাক চাষি চারজনকে অপহরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.