সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নাইক্ষ্যংছড়িতে খ্রিষ্টান ধর্মান্তর করতে ঘিয়ে যুবক আটক

নাইক্ষ্যংছড়িতে খ্রিষ্টান ধর্মান্তর করতে ঘিয়ে যুবক আটক

Rafiq - Lama - 26-10-2015(news & 1pic) f1মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে ৮জন মুসলিম নারী-পুরুষকে কৌশলে ধর্মান্তরিত করার চেষ্টা আনোয়ার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ধর্মান্তর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় তোলপাড় শুরু হলে রবিবার দুপুর ২টার দিকে অভিযুক্ত যুবক মোঃ আনোয়ারকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, আনোয়ার দোছড়ির বাহিরমাঠ গ্রামে বসবাস করলেও তাঁর বাবা মোহাম্মদ তাহের অবস্থান করেন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। বাবার নির্দেশেই আনোয়ার সম্প্রতি পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে মুসলিম নারী-পুরুষকে বিপুল টাকার লোভে পেলে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চেষ্টা করছেন।

দোছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ ও স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের বলেন, মুসলিম নারী-পুরুষকে ধর্মান্তরিত করার অভিযোগের সত্যতা পাওয়ায় আনোয়ার নামের এক যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.