
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
প্রাকৃতিক সৌন্দয্যের লীলাভূমি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপবন লেকে অন্যন্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সিসিডিবি’র কমিউনিটি লিডার, পিচ মনিটরদের ঈদ পূর্ণমিলনী উৎসব।
১৪ই জুলাই লেকে সকাল থেকে বিকেলে পর্যন্ত চলে হরেক রকমের ইভেন্টে ভরপুর এই উৎসব। ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে ঈদ পূর্ণমিলনী উৎসবে যোগ দেন কমিউনিটি লিডারসহ পিচ মনিটরেরা। সে সাথে সিসিডিবি’র অফিসের দায়িত্বশীলরাও অংশ নেন। প্রথমবারের মত দিনব্যাপী এই উৎসব জমে উঠে উপবন লেক প্রাঙ্গনে। নর-নারীদের সরগরমে মুখরিত হয়ে উঠে উৎসবস্থল।
সকালে সাড়ে ৮টায় রামু চৌমুহনী থেকে টমটম যোগে যাত্রা করলো নাইক্ষ্যংছড়ি লেকে, ৯টায় সকালের নাস্তা, ১০টা থেকে ১টা পর্যন্ত ৩ ইভেন্টে খেলা চলে। তারপর চলে মনোমুগ্ধকর পরিবেশে দুপুরের ভোজন। বিকেলে লেকে ঘুরাঘুরি, ফটো সেশনসহ পুরস্কার প্রদানের মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে ঈদ পূর্ণমিলনী উৎসব।
এ ঈদ পূর্ণমিলনী উৎসবে অংশ নেন- সাংবাদিক সোয়েব সাঈদ, এম আবু হেনা সাগর, জাহাঙ্গীর আলম শামস, ক্রিকেটার শাহরিয়ার খাঁন, সদস্য রিফাত, আশিক, নুরুল আবছার, এরশাদ, রায়হান, তোফায়েল, ইমরুল কায়েস, সালাউদ্দিন, শিরিন, সুইটি, আরবি, সুখি, আসমা, জসিম, মর্জিনা আক্তার, মাহাবুবুর আলম মাবু, প্রভাষক আক্তার কামালসহ অনেকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.