সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নাইক্ষ্যংছড়ির ঝিরিতে ভাসমান লাশ উদ্ধার

নাইক্ষ্যংছড়ির ঝিরিতে ভাসমান লাশ উদ্ধার

নাইক্ষ্যংছড়ির ঝিরিতে ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি:

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি ওগ্যাইজা হেডম্যানপাড়ায় নিখোঁজের চারদিন পর ঝিরিতে ভাসমান অবস্থায় উপজাতীয় কিশোরের লাশ পাওয়া গেছে। এলাকার লোকজন বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে ডাঙায় তুলেন। ওই লাশ চাই চাই অং মার্মার (২০)। আর তাঁর বাবা হলেন গ্রামের তোয়াই অং চিং মার্মা।

স্থানীয় সূত্র জানায়, ১০ অক্টোবর গ্রামের বড় ঝিরিটি পার হতে গিয়ে রোগাক্রান্ত চাই চাই অং মার্মা পানিতে তলীয়ে যান। ঘটনার পর থেকেই সে নিখোঁজ ছিল। বুধবার সকালে লাশটি ঝিরিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল খায়ের এসবের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, ঘটনার বিষয়ে ১৩ অক্টোবর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছিল।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.