সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নাজির শামশুল হুদার ইন্তেকাল

নাজির শামশুল হুদার ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক; কক্সভিউ :
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান সহকারি কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল নিবাসী মোহাম্মদ শামশুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজেউন)। দীর্ঘদিন দূরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত অবসরপ্রাপ্ত এই সরকারি চাকরিজীবী ২২ নভেম্বর সকাল সাড়ে আট টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র, আত্মীয়-স্বজনসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।

২২ নভেম্বর আছর নামাজের পর মরহুমের শ্বশুর বাড়ী রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্য মেরংলোয়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় মরহুমের পরিবারের সদস্যবর্গ ছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুম শামশুল হুদা কক্সবাজার জেলা প্রশাসনের অধীনে টেকনাফ, রামু, পেকুয়া, মহেশখালী ও কক্সবাজার সদর উপজেলায় দীর্ঘদিন দায়িত্বপালন করেন। কয়েক বছর আগে অবসরগ্রহণ করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.