
ফাইল ফটো
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফের নাফনদীতে ১০ জুলাই মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হওয়া ৫০ বছর বয়সী এক প্রতিবন্ধি জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।
তথ্য সূত্রে জানা যায়, ১১ জুলাই টেকনাফ সদর ইউনিয়ন নাজির পাড়া নাফনদীর সীমান্তবর্তী ১নং সুইচ গেইট এলাকা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সুত্রে আরো জানা যায়, নিহত জেলে টেকনাফ সদর ইউনিয়ন ডেইল পাড়া এলাকার মৃত জয়নাল আবেদিনের পুত্র মোঃ আলী আকবর (৫০)। সে দীর্ঘদিন ধরে একটি প্রতিবন্ধি রোগে আক্রান্ত।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, উদ্ধার হওয়া জেলের লাশটির সঠিক পরিচয় যাচাই বাছাই করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে সে প্রতিবন্ধি ছিল বলে জানিয়েছে পরিবার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.