সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নিখোঁজ হওয়া কক্সবাজারের ৪ শিক্ষার্থী রাঙ্গামাটি থেকে উদ্ধার

নিখোঁজ হওয়া কক্সবাজারের ৪ শিক্ষার্থী রাঙ্গামাটি থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের গতকাল নিখোঁজ হওয়া ৪ শিক্ষার্থী রাঙ্গামাটি থেকে উদ্ধার হয়েছে।

জানা যায়, কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ হওয়া ৪ শিক্ষার্থী সোমবার (১০ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে স্থানীয় রাজু হোটেল থেকে তাদের উদ্ধার হয়। এইচ এ গালিব উদ্দিনের পিতা এডভোকেট আব্দুল আমিন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) কামরুল আজম জানান, নিখোঁজ চার শিক্ষার্থীর অভিভাবকরা থানায় নিখোঁজের এজাহার নিয়ে আসার পর রাঙামাটিতে আছে বলে খবর পাওয়া যায়। পরে জানা যায় তারা বেড়াতে রাঙামাটিতে চলে যায়। সেখানে রাজু হোটেলে অবস্থান করছে। তবে ওই হোটেলে পুলিশ পাঠানো হচ্ছে।

৪ শিক্ষার্থীরা হলো: সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও উত্তর রুমালিয়ারছড়া এলাকার উপাধ্যক্ষ মাওলানা জহির আহমদের পুত্র সাইয়েদ নকীব, অষ্টম শ্রণির ছাত্র ও বাজারঘাটা এলাকার এডভোকেট আব্দুল আমিনের বড় ছেলে এইচ এ গালিব উদ্দিন, অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র ও বাসটার্মিনাল এলাকার আকতার কামাল চৌধুরীর ছেলে শাহরিয়ার কামাল সাকিব ও তার খালাতো ভাই অষ্টম শ্রেণির ছাত্র একই এলাকার ফয়েজুল ইসলামের ছেলে শাফিন নূর ইসলাম।

উল্লেখ্য, রোববার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে দাবী করেছে তাদের পরিবার ও স্কুল কর্তৃপক্ষ। নিখোঁজ শিক্ষার্থীরা কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও সপ্তম শ্রেনীর ছাত্র।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.