
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, কক্সবাজার জেলার টেকনাফ থানার আলোকিত সন্তান নজির আহমেদকে নিজ জন্মভূমি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের “নয়াপাড়া আলহাজ্ব নবী হোছাইন উচ্চ বিদ্যালয়” কর্তৃক আয়োজিত গণ-সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
১৬ অক্টোবর মঙ্গলবার সকালে নয়াপাড়া আলহাজ নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ে মাঠে এই গণ-সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য আবুল কালাম ও টেকনাফ কলেজের বাংলা বিভাগের প্রভাষক সন্তোষ বড়ুয়া এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি ও প্রতিষ্ঠান ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করেন।
প্রখর রোদের তাপ উপেক্ষা করে নজির আহমেদের বক্তব্য শুনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন শতশত এলাকাবাসী। এতে স্বাগত বক্তব্য রাখেন অত্র অনুষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক উদয় শেখর দত্ত।
আরো বক্তব্য রাখেন নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আহমেদ, সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ দৌলা, কক্সবাজার সমবায় সহকারী অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর, সাবেক মেম্বার সোলতান আহম্মদ( বি.এ), সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন(বি.এ)।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.