
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
আজ (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকাস্থ বাংলাদেশ নিবার্চন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহম্মদের সাথে তাঁর নিজ অফিসে সিভিল সার্ভিস এসোসিশনের সভাপতি নিবার্চিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন – কক্সবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমজাদ হোসেন ছোটন রাজা।
ছোটন রাজা রাজনীতির পাশাপাশি এলাকায় শিক্ষার প্রসারসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কাজে জড়িত রয়েছেন। তিনি বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মক্তব ও কলেজ প্রতিষ্ঠার জন্য যথেষ্ট ভূমিকা রেখেছেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন তিনি। সততা, নিষ্ঠা, নৈতিকতা বুকে ধারণ করে আওয়ামী রাজনীতির সাথে সক্রিয় ভাবে দায়িত্ব পালন করে আসা একজন কর্মী হিসেবে ঈদগাঁওবাসীর কাছে পরিচিত মুখ ছোটন রাজা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মরহুম এসটিএম রাজা মিয়ার সুযোগ্য সন্তান।
রাজামিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেন। পিতার উত্তরসূরি হিসাবে ছোটন রাজাও আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন ছাত্ররাজনীতি থেকেই। ছাত্রজীবনে ঈদগাও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বরত আছেন। পাশাপাশি বিভিন্ন স্কুল, মাদরাসার সভাপতিসহ সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
এদিকে প্রবাসি, শ্রমিক, দলীয় নেতা কর্মীসহ সাধারণ মানুষের সাথেও সুসম্পর্ক রয়েছে তার। তাই তাকে ভাইস চেয়ারম্যান হিসাবে পেতে চাই দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.