
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের জাতীয় বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) প্যারেড স্থগিত করা হয়েছে।
জাতীয় বিজয় দিবস উপলক্ষে বুধবার (৭ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মন্ত্রী জানান, বিজয় দিবসের অন্যান্য অনুষ্ঠান পালন হবে। কঠোর নিরাপত্তার মধ্যেদিয়ে রাষ্ট্রপতি, কূটনীতিকসহ ভিআইপিরা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীরশহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.