সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / নূতন কেনা হচ্ছে ৫৩ হাজার শটগান

নূতন কেনা হচ্ছে ৫৩ হাজার শটগান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় ‘১২ বোর শটগান’ ব্যবহার করা হবে। এর আগে নির্বাচনের মত গুরুত্বপূর্ণ ঘটনায় ব্যবহৃত হত ‘৩০৩ রাইফেল’।এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ অস্ত্র কিনতে ৩৯৭ কোটি ৫০ লাখ টাকার বিশেষ অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশোধিত বাজেট নিয়ে একটি সভা হয়। ওই সভায় নির্বাচন সামনে রেখে আনসার সদস্যদের জন্য অস্ত্র ও গোলাবারুদ কিনতে অতিরিক্ত বাজেটের প্রস্তাব উপস্থাপন করে জননিরাপত্তা বিভাগ।

কেন এই নতুন অস্ত্র:

বর্তমানে আনসার সদস্যরা ৩০৩ মি.মি. রাইফেল ব্যবহার করছেন। এর আগেও ভোট কেন্দ্রের নিরাপত্তায় এ অস্ত্রটি ব্যবহৃত হয়েছে। তবে প্রশ্ন ওঠা স্বাভাবিক, কেন রাইফেলের বদলে শটগান ব্যবহার হবে? এ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে জননিরাপত্তা বিভাগের চিঠিতে।

বলা হয়েছে, বর্তমানে আনসার সদস্যরা ৩০৩ মি.মি. রাইফেল ব্যবহার করছেন যার অধিকাংশই পুরনো একইসঙ্গে ব্যবহার-অনুপযোগী, ঝুঁকিপূর্ণ। এগুলো বাংলাদেশ আনসার পেয়েছে বিভিন্ন বাহিনীর কাছ থেকে।

পূর্বেকার ৩০৩ রাইফেলটি লিথাল উইপন হিসেবে শ্রেণিকৃত, যার ব্যবহার ক্রমান্বয়ে কমিয়ে আনার সিদ্ধান্ত রয়েছে আগে থেকেই।

আনসার সদস্যদের শটগান পরিচালনার বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি ফায়ারিংয়ের মাধ্যমে অস্ত্র চালনায় দক্ষ করে গড়ে তোলা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.