মার্কিন যুক্তরাষ্ট্র আবারো পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। দেশটির নেভাদা অঙ্গরাজ্যে জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসন ও বিমান বাহিনী যৌথভাবে এ পরীক্ষা সম্পন্ন করেছে। রুশ বার্তাসংস্থা ‘স্পুতনিক’মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। মার্কিন পরমাণু নিরাপত্তা প্রশাসনের ওয়েব সাইটে বলা হয়েছে, বোমাটির নাম হচ্ছে বি-সিক্সওয়ান-টুয়েলভ এবং এটি জঙ্গি বিমান ‘এফ-ফিফটিন-ই স্ট্রাইক ঈগল’থেকে নিক্ষেপ করা হয়েছে। আমেরিকা দাবি করেছে, এটি পরমাণু বোমা হলেও পরীক্ষার সময় তাতে কোনো উঁচু মাত্রার পরমাণু বিস্ফোরক ব্যবহার করা হয় নি।
বিশ্বব্যাপী যখন পরমাণু নিরস্ত্রীকরণের দাবি জোরদার হচ্ছে এবং আমেরিকা নিজেই অঙ্গীকার করেছে যে, তারা আর নতুন করে পরমাণু অস্ত্র তৈরি করবে না তখন ওয়াশিংটন নতুন পরমাণু বোমার পরীক্ষা চালালো। জাতিসঙ্ঘ পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকা ১৯৪৫ সাল থেকে এ পর্যন্ত এক হাজারের বেশি পরমাণু অস্ত্রের পরীক্ষা চলিয়েছে। যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যে মানবতার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করেছে।
সূত্র :গ্লোবটুডেবিডিডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.