সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পহেলা বৈশাখ উপলক্ষ্যে চৌফলদন্ডীতে ফ্রি-খত্না ও ডায়াবেটিস টেস্ট ক্যাম্পেইন সম্পন্ন

পহেলা বৈশাখ উপলক্ষ্যে চৌফলদন্ডীতে ফ্রি-খত্না ও ডায়াবেটিস টেস্ট ক্যাম্পেইন সম্পন্ন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

বাংলা বছরের নতুন দিন তথা পহেলা বৈশাখ উপলক্ষ্যে উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডীর একঝাঁক তরুণ প্রজন্মের সমন্বয়ে সংঘঠিত বহুমুখী সমাজ কল্যাণ সংঘের উদ্যেগে প্রতি বছরের ধারায় এ বছরও ফ্রি-খত্না এবং ডায়াবেটিস টেস্ট ক্যাম্পেইন ১৪ এপ্রিল সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ইউনিয়নের পশ্চিম চৌফলদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে সম্পন্ন হয়। এ ক্যাম্পেই নারী-পুরুষের উপচেপড়া ভীড় যেন লক্ষনীয়। অসহায়, দুস্ত ও এলাকার হত দরিদ্র লোকজন এই সেবা পেয়ে মহা খুশিতে উৎফুল্ল।

দিনব্যাপী এ ক্যাম্পে ১০৬জনকে খত্না, ৩৫০ জনকে ডায়াবেটিস পরীক্ষা সহ প্রায় অর্ধশতাধিক লোকজনকে অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করা হয়। অভিজ্ঞ চিকিৎসকদের মাঝে অংশ নেন- জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান, ডাঃ মোহাম্মদ নুরুল আলম, কক্সবাজার মেডিকেল কলেজের লেকচারার ডাঃ রুপস পাল সহ একটি মেডিকেল টিম।

চৌফলদন্ডীর এ ক্যাম্পেইন পরিদর্শন করেন- জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা মহিলা সংস্থার সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, ঈদগাঁও রিপোটার্স সোসাইটির সভাপতি এম আবু হেনা সাগর, সদস্য রফিক উদ্দিন লিটন সহ বহুমুখী সমাজ কল্যাণ সংঘের পক্ষে উপস্থিত ছিলেন- মোঃ শফি, মিছবাহ উদ্দিন, জাফর আলম, জাহেদ হোসাইন, শাহজাহান সিরাজ, আব্দুল হামিদ, দেলোয়ার হোসাইন, ডাঃ কনক, জয়নাল আবেদীন, জসিম উদ্দিন জয়, জিয়া উদ্দিন, মিজানুর রহমান, নুরুচ্ছবি, জিয়া রহমান, জাকের হোসাইন, হেলাল উদ্দিন, শহিদুল্লাহ, মূসা, মিজানুর রহমান তুহিন, শফিকুর রহমান, জমিল, আবু তাহের, নুরুল আবছার, মোবারক, এহেছানুল হক, হারুন, মিজানুর রহমান জিকু ও লবা ধর সহ এলাকার বিপুল সংখ্যক সর্বশ্রেণি পেশার মানুষজন অংশ নেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.