সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পানিরছড়ায় নোহা-টমটমের সংঘর্ষে আহত ৮

পানিরছড়ায় নোহা-টমটমের সংঘর্ষে আহত ৮

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর পানিরছড়া নামক গ্যারেজ এলাকায় নোহা টমটমের সংঘর্ষে ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদেরকে ঈদগাঁওর বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তবে আহত দের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

৩০ জুলাই দুপুর আড়াইটার দিকে মহাসড়কের রামুর পানিরছড়ায় কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যাক্ষদর্শী সূত্র মতে, কক্সবাজার মুখী একটি নোহা দ্রুতগতিতে এসে টমটমের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে টমটমটি উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈদগাঁওয়ের বিভিন্ন ক্লিনিকে প্রেরন করে। অবস্থা আশংকাজনক হওয়ায় কয়েকজনকে সদর হাসপাতালে রেফার করেছে বলে জানা গেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.