সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / পুরুষাঙ্গে পাইথনের কামড়

পুরুষাঙ্গে পাইথনের কামড়

penis & pithon

 

আত্থাপোর্নে বুনমাকচুয়ে। প্রতিদিনের মতো সেদিন সকালে বাথরুমে যান তিনি। কমোডে বসার কিছুক্ষণ পরই আচমকাই পুরুষাঙ্গে জোর কামড় অনুভব করেন। যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে কোনোরকমে হাত বাড়িয়ে ধরে ফেলেন কামড় দেওয়া পাইথনকে।

আতঙ্কে চিত্কার করে স্ত্রীকে ডাকেন তিনি। বাথরুমে তখন শুধুই রক্ত। এরপর পাইথনকে বাথরুমে আটকে রেখে আত্থাপোর্নেকে নিয়ে হাসপাতালে ছুটে যান তার স্ত্রী। তার ক্ষতবিক্ষত পুরুষাঙ্গের অস্ত্রোপচার হওয়ার পর আপাতত আত্থাপোর্নে ভালো আছেন।

এ সপ্তাহের শুরুর দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পূর্বাঞ্চলের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

এরপর আত্থাপোর্নের বাড়িতে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে কমোড ভেঙে ৯ ফুট লম্বা পাইথনটিকে উদ্ধার করে। উদ্ধার কর্মকর্তা ডানোপল টপো বলেন, ‘আমি ছয় বছর ধরে উদ্ধারকাজ করি। কিন্তু এই প্রথম এ ধরনের ঘটনা প্রত্যক্ষ করলাম।’

penis & pithon-2

ডানোপল টপো আরো জানিয়েছেন, অনুমান করা হচ্ছে রেন পাইপ দিয়ে কোনোভাবে স্যানিটেশন লাইনে ঢুকে পড়েছিল পাইথনটি। আর সেখান দিয়ে সে পৌঁছেছিল আত্থাপোর্নের বাড়ির বাথরুমের কমোডে। পাইথনটিকে পরে ছেড়ে দেওয়া হয়েছে জঙ্গলে। আর যুবকটি চিকিত্সাধীন।

পাইথন পৃথিবীর অন্যতম বিপজ্জনক সাপ। এই পাইথনের কবলে পড়ে প্রাণ গেছে বহু মানুষের।

সূত্র:risingbd.com

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.