সাম্প্রতিক....
Home / জাতীয় / পুলিশকে জনগণের বিপক্ষে দাঁড় করানো হয়েছে : খালেদা

পুলিশকে জনগণের বিপক্ষে দাঁড় করানো হয়েছে : খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। এজন্য তাদের (আওয়ামী লীগ) কোনো নৈতিক ভিক্তি নেই। অথচ তারা দেশের জনগণকে নির্যাতন করছে। দলীয়করণ করে পুলিশ ও অন্যন্য বাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করানো হয়েছে। দেশের এই দুঃশাসন বেশিদিন না থাকলেও কলঙ্কের ছাপ রয়ে যাবে।

বুধবার গুলশানে চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়া আরও বলেন, জনগণের সমর্থন নেই বলেই তারা (আওয়ামী লীগ) গণতান্ত্রিকভাবে ভোটের ব্যবস্থা করতে চাই না। তাই তারা ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। এজন্য ক্ষমতায় থেকেই তারা নির্বাচন করতে চায়। যাতে ক্ষমতা খাটিয়ে তারা ফলাফল পাল্টে দিতে পারে। দুঃশাসন না থাকলে কলঙ্কের ছাপ থেকে যাবে

সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।            সূত্র:globetodaybd.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.