
তাফসীরুল কোরআন মাহফিলে ড. মিজানুর রহমান আল আযহারী
হুমায়ুন কবির জুশান; উখিয়া :
ড. মিজানুর রহমান আল আজহারী বলেছেন, পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে মানুষ বাড়ছে না।হাতি থেকে হাতি হয়, গরু থেকে গরু হয় কিন্তু মানুষ থেকে মানুষ হয় না, মানুষ তৈরী করতে হয়। একটা পশু আরেকটা পশুকে মেরে বিশ খন্ড করে না কিন্তু একজন মানুষ আরেক মানুষকে বিশ খন্ড করে হত্যা করে। মানুষ হতে হলে মনুষত্ব থাকতে হবে। তাকওয়া অর্জন ছাড়া সত্যিকারের মানুষ হওয়া যায় না। আপনি আপনার ছেলে-মেয়ে পরিবারকে কোরানের আলোকে আলোকিত করুন। সমাজ ও দেশ আলোকিত করতে হলে কোরআন হাদীসের শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে এক আল্লাহর একত্ববাদ ও প্রশংসার মধ্য দিয়ে শিরক মুক্ত সমাজ বিনির্মাণের আহবান জানান।
গত ১২ জানুয়ারী রাতে ২ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনীতে প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। খয়রাতিপাড়া হিলফূল ফুযুল সংগঠনের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলে তিনি আরো বলেন, পশুত্বকে জলাঞ্জলি দিয়ে মনুষত্বকে বিকশিত করার মাধ্যমে নৈতিক মূল্যবোধসহ দেশপ্রেমে উদ্বোদ্ধ হয়ে একজন পরিপূর্ণ মানুষ হতে পারে সেটাই নিশ্চিত করতে হবে। মাওলানা হাফেজ আবু হারুন মুকাদ্দস আহমদ এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হক, মাওলানা নুরুল আমিন, মাওলানা আবুল মনজুর, মাওলানা ওসমান গণি মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা কাশেম আলী, ক্বারী শামশুল আলম, মাওলানা তৈয়ব ও হাফেজ আজিজুল হক প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.