সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / পেঁয়াজ কেনার লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু

পেঁয়াজ কেনার লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু

পেঁয়াজের চড়া দামে চোখে পানি চলে এসেছে সাধারণ মানুষের। পেঁয়াজ নিয়ে চর্চা গড়িয়েছে রাজনৈতিক মহলেও। তার পরেও মধ্যবিত্তের নাগালের মধ্যে আনা যাচ্ছে না এই নিত্যপ্রয়োজনীয় জিনিসটি।

এবার পেঁয়াজ কেনার লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক বৃদ্ধ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার গুডিভাদা রাইথু বাজারে। পুলিশ বলছে, ওই ব্যক্তি আজ সকালে ভর্তুকির পেঁয়াজ কেনার লাইনে দাঁড়িয়েছিলেন। ওই সময় হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার।

পুলিশ বলছে, মৃত ওই ব্যক্তির নাম, সাম্বি রেড্ডি (৬৫)।তার বাড়ি কৃষ্ণা জেলার গুডিভাদা টাউন এলাকায়। সাম্বি রেড্ডিআজ সরকারের ভর্তুকির পেঁয়াজ কিনতে রাইথু বাজারে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টা নাগাদ পেঁয়াজ কেনার জন্য নির্দিষ্ট লাইনে দাঁড়িয়েছিলেন। ওই সময় হঠাৎ করেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। স্থানীয়রা তাকে ধরাধরি করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে কৃষ্ণা জেলার পুলিশ সুপার এম. রবীন্দ্রনাথ জানান, সোমবার সকালে রাইথু বাজারের অন্য অন্য ক্রেতাদের কাছ থেকে সাম্বি রেড্ডির হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর আসে পুলিশের কাছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় মৃতের বাড়ির লোকজনকে। যদিও মৃতের বাড়ির লোক এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। ওই পরিবারের লোকজন বলছে, মৃত ব্যক্তি বেশ কিছু বছর আগে একটি বাইপাস সার্জারি করিয়েছিলেন। তাই হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যুর ঘটনায় সন্দেহের কিছু নেই।

এসপি এম. রবীন্দ্রনাথ আরো জানান, সবরকম ফর্মালিটি পালন করে দেহ দ্রুত তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.