কক্সবাজারের পেকুয়ায় পিটিয়ে বয়োবৃদ্ধ উকিল আহমদ হত্যা মামলার এজাহার নামীয় আসামী আমির হোসেন প্রকাশ আমিন (৩০) ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার সিএন্ডবি বরিশাল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত বছরের ২৫ জুলাই টৈটং বটতলী এলাকায় প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় উকিল আহমদ (৬৫)কে। ঘটনার ২দিন পর ২৭ জুলাই আবদুল জলিল বাদী হয়ে ২৪জনকে আসামী করে পেকুয়া থানায় মামলা দায়ের করেন। দীর্ঘদিন তদন্তের পর ২২ মার্চ পুলিশ এজাহারনামীয় ৬জনকে বাদ দিয়ে ১৮ জনকে আসামী দেখিয়ে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এই প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি দিলে বিচারক মামলাটি পুন:তদন্ত করতে দায়িত্ব দেন সিআইডিকে।
গোয়েন্দা সংস্থাটি ওই মামলা তদন্ত করছে। এই অবস্থায় রবিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের চান্দগাঁও থানা পুলিশ সিএন্ডবি বরিশাল বাজারে অভিযান চালিয়ে এজাহারের ১১ নম্বর আসামী টৈটং বটতলী এলাকার মৃত আবদুর রশিদের ছেলে আমির হোসেন প্রকাশ আমিন ডাকাতকে গ্রেপ্তার করে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.