
নিজস্ব প্রতিনিধি; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় কর্মরত সাংবাদিক ইমরান হোসাইনকে ফের হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা।
বুধবার (২১মার্চ) ভোর সাড়ে চারটার দিকে তিনটি আলাদা নাম্বার থেকে তার ব্যবহৃত মুঠোফোনে কল করে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় সাংবাদিক ইমরান হোসাইন বাদী হয়ে পেকুয়া থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন।
এ ব্যাপারে সাংবাদিক ইমরান হোসাইন বলেন, আমার লিখনিকে বাধাগ্রস্ত করতে মুঠোফোনে কল করে হুমকি এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে চলেছে অপরাধী গোষ্ঠীর সদস্যরা। মাস দেড়েক আগেও একই কায়দায় আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, সাংবাদিককে হত্যার হুমকি খুবই দুঃখজনক ঘটনা। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.