
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে মো.জকরিয়া নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো.আমির হোসেন নামের অপর এক ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যায়। আমির হোসেন ওই ইয়াবা চক্রের মূলহোতা বলে জানিয়েছে স্থানীয়রা।
গত রবিবার (২২এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হিরাবুনিয়া পাড়া এলাকা থেকে পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মো.জকরিয়াকে গ্রেপ্তার করে। সে একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে। পলাতক ইয়াবা ব্যবসায়ী মো.আমির হোসেন একই এলাকার আব্দুল গণির ছেলে।
উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জকরিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তার শরীরে তল্লাশি করে ১৫৮ পিছ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পলাতক ইয়াবা ব্যবসায়ী মো. আমির হোসেনকে আটকে অভিযান চালানো হচ্ছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ও পলাতক দু’জনকে আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেপ্তারকে জেলহাজতে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.