
প্রতিকী ছবি
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় ইয়াবা বড়িসহ সাবেক নারী ইউপি মেম্বারসহ দ্ইুজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে থানার উপ সহকারী-পুলিশ পরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন ও ফয়সাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মগনামা ইউনিয়নের নাপিত পাড়া এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- একই এলাকার মৃত শুধাংশু শীলের ছেলে বিমল শীল (৪৮) ও নুরুল আমিনের স্ত্রী শাহনাজ পারভিন (৩০)। এসময় তাদের কাছ থেকে ২৯০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মঞ্জুর কাদের মজুমদার বলেন, মগনামা লঞ্চঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল পারভীন ও বিমল। তাদের ধরতে বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাতে ২৯০টি ইয়াবা বড়ি সহ তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.