এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় এক যুবককে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, ২৪ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার টইটং ইউনিয়নের দূর্গম পাহাড়ি গ্রাম বটতলী খুইন্নেভিটা এলাকায়। নিহত যুবকের নাম মোঃ ইউনুচ (২৬)। সে স্থানীয় মৃত আবদুল খালেকের পুত্র। সে পেশায় কাঠুরিয়া মাঝি ও স্থানীয় যুবলীগের সাথে তার সক্রিয়তা ছিল বলে নেতৃস্থানীয়রা নিশ্চিত করেন।
এদিকে, এঘটনার পরপরই স্থানীয়রা ঘটনায় জড়িত ঘাতক চক্রের সক্রিয় ১জনকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে সৌপর্দ্দ করেছে।
জানা যায়, নিহত যুবক বটতলী জোঁকখোলা নামক এলাকায় বসতি গড়ে বসবাস করে আসছিলেন। সম্প্রতি তার কাছে ওই এলাকায় আধিপত্যে সংশ্লিষ্ট দূর্বৃত্ত চক্রের লোকজন মোটা অংকের চাঁদা দাবী করে। চাঁদাবাজরা ঘটনার দিন সকালের মধ্যে তাদের দাবীকৃত নির্দিষ্ট অংকের চাঁদা না দিলে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে হত্যার হুমকি দেয়। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে নিহত যুবক ইউনুচ বাড়ি ফিরার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা চাঁদাবাজ চক্রের স্বশস্ত্র দূর্বৃত্তরা পথরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে স্থানীয়রা সংঘবদ্ধ ঘটনাস্থলে জড়ো হয়। এসময় বিক্ষুব্ধ জনতার মারমূখী অবস্থান আঁচ করতে পেরে খুনী চাঁদাবাজ চক্রের লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে স্থানীয়রা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য পেকুয়া সদর সরকারী হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক আহত যুবক ইউনুচের অবস্থা আশংকাজনক জানিয়ে রেফার করলে তাকে চমেক হাসপাতালে নেয়া হয়। রাত দেড়টায় ওই যুবক মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সংবাদ পেয়ে পেকুয়া থানার ওসি (তদন্ত) মোঃ শহিদ উল্লাহ ও এস.আই নাজিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহে নেন। পরে টইটং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে স্থানীয়রা তল্লাসী চালিয়ে জমির উদ্দিন নামের ঘাতক চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সৌপর্দ্দ করে। পেকুয়া থানার ওসি মোঃ আবদুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত মূল ঘাতক বর্তমানে পুলিশের হেফাজতে আটক রয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.