সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়ায় চলছে রাস্তার সংস্কার কাজ

পেকুয়ায় চলছে রাস্তার সংস্কার কাজ

এস. এম. ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজীর পাড়ার মরহুম আবুল কাসেম সড়কের সংস্কার কাজ চলছে ব্যক্তিগত উদ্যোগে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় ওই ওয়ার্ডের ইউপি সদস্য নেজাম উদ্দিন নেজুর নেতৃত্বে চলছে সংস্কার কাজ। এ কাজে তাকে সহযোগিতা করছেন স্থানীয় রেজাউল করিম, নোমান, জয়নাল, আনোয়ার, জাহাংগীর আলম, আইয়ুব নবী, এনাম মিস্ত্রি, আব্দুল করিম, রবি আলম, নুরুল আলম ও আনিছসহ আরো বেশ কয়েকজন সমাজসেবী। এই রাস্তা প্রতিদিন তিন হাজার লোক ব্যবহার করে থাকেন। রাস্তাটি ব্যবহার অনুপযোগী থাকায় দীর্ঘদিন ধরে এই রাস্তা দিলে চলাচলে দূর্ভোগ পোহাচ্ছেন পাশ্ববর্তী রায় বাপের পাড়া ও হাজীর পাড়ার সকল বাসিন্দাসহ স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা।

ব্যক্তিগত উদ্যোগে নেজু মেম্বার এই উদ্যোগ নেয়ায় এলাকাবাসীসহ পথচারীরা ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য যে এই রাস্তা সংস্কার কাজে ব্যায় ধরা হয়েছে প্রায় একলক্ষ টাকা। এব্যাপারে নেজাম উদ্দিন নেজু বলেন দীর্ঘদিন ধরে আমরা এই দুই পাড়ার মানুষ চলাচলে খুব কষ্ট পাচ্ছি। তাই এলাকাবাসীকে সাথে নিয়ে এই রাস্তার সংস্কার কাজ করছি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.