সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পেকুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে আবারো উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে এদিন দুপুরে উপজেলা মিলনায়তনে পেকুয়া উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সৌভ্রাত দাশের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়ত আজিজ রাজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিপি’র পেকুয়া উপজেলার লিডার আনোয়ার আজিম চৌধুরী বাবুল, পেকুয়া সদর ইউনিয়নের সিপিপি লিডার মনজুর আলম, মইন উদ্দিন, মুজিবুল হক চৌধুরী, মো. খলিল, নুর ইসলাম, খালেছা বেগম, মো. সাদ্দাম, মিনু ফারজার প্রমুখ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.