পেকুয়া উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের উদ্দ্যেগে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সংগঠনের উপজেলা আহবায়ক কমিটি গঠন উপলক্ষে পৃথক অধিবেশনের মধ্য দিয়ে এক সভা অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকাল ৩টায় আল্হাজ কবির আহম্মদ চৌধুরী (পেকুয়া) বাজারস্থ ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে কাইছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি ও জেলা আ’লীগের সনিয়ির সদস্য এস.এম গিয়াস উদ্দিন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের সভাপতি হেফাজ উদ্দিন নয়ন। তফসিরুল ইসলাম এর পরিচালানায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধ প্রজম্নলীগের সাংগঠনিক সম্পাদক পরিমল কান্তি দাশ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন বিএসসি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এইচ এম নুরুল আবছার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুল, জেলা কৃষকলীগের সদস্য আব্দুল মন্নান, সু-চিন্তা ফউন্ডেশনের পেকুয়া উপজেলা আহবায়ক এড: রাশেদুল কবির।
এতে বক্তব্য রাখেন মোহাম্মদ কাইয়ুম উদ্দিন, এম. রুবাইদুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুখ আজাদ ও মিনহাজুল ইসলাম রানা। সভার দ্বিতীয় অধিবেশনে উপস্থিত অতিথি বৃন্দ ও নেতৃবৃন্দ সর্ব সম্মতিক্রমে পেকুয়া উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের উপজেলা আহবায়ক কমিটি গঠিত হয়। এতে আহবায়ক মোহাম্মদ কাইয়ুম উদ্দিন ও এম. রুবাইদুল ইসলামকে যুগ্ন-আহবায়ক করে জেলা কমিটির সভাপতি/সম্পাদক স্বাক্ষরিত ৬১সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি’র আত্মপ্রকাশ হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.