
প্রতিকী ফটো
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টা ও বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক এ মৃত্যুর ঘটনা ঘটে।
শনিবার পুকুরে ডুবে মারা যাওয়া মোবারেকা বেগম (৫) উজানটিয়া ইউনিয়নের মিয়াজী পাড়ার নজরুল ইসলামের একমাত্র সন্তান ও বৃহস্পতিবার মৃত্যু হওয়া শিশু মুন্নি আকতার (২) টইটং ইউনিয়নের চৌকিদার পাড়ার মোহাম্মদ রুবেলের মেয়ে।
স্থানীয় লোকজন জানায়, গতকাল শনিবার সকালে বাড়ির উঠানে খেলছিলো মোবারেকা। খেলার ফাঁকে সবার অজান্তে পুকুরে পড়ে যায়। এক নারী পুকুরে গোসল করতে নামলে পুকুরের এক কোণায় শিশুটির মরদেহ ভাসতে দেখেন। তার কাছ থেকে খবর পেয়ে আত্মীয় ও পাড়ারা লোকজন মোবারেকার মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে মা-বাবার অজান্তে পুকুরে পড়ে যায় মুন্নি বেগম। ব্যাপক খোঁজ করে ওই রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় জনপ্রতিনিধিরা পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.