
নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :
কক্সবাজার জেলার পেকুয়ায় ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সম্প্রতি পেকুয়া সদরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অর্থায়নে ৩১ আগষ্ট সকাল ১১ টায় পেকুয়া উপজেলা চত্বরে ৩শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। একই দিন মগনামার ২শ পরিবারকেও ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, ব্যাংকের ডাইরেক্টর সেতারা গফ্ফর চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড চকরিয়া শাখার ম্যানেজার হারুন অর রশিদ, সিনিয়র অফিসার সাইফুল ইসলাম (রাজন), চকরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান চৌধুরী বাবু মিয়া, আলহাজ্ব এনতেহারা বেগম, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম.আবদুল্লাহ আনসারী, প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি সাংবাদিক এস.এম হানিফ।
পেকুয়া সদরে তিন শত পরিবার এবং মগনামায় দুই শত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ব্যাংকের ডাইরেক্টর সেতারা গফ্ফর চৌধুরী বলেন, চকরিয়া পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দাড়িয়েছে।
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন, পেকুয়ার দুর্গত মানুষের পাশে সহযোগীতার হাত বাড়ানোর জন্যে কমার্শিয়াল ইউনাইটেড ব্যাংক কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.