
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় সীমানা বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ৭ নারী আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার ৮টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সামশুন নাহার (৫০), আনারকলি (১৮), হামিদা (৩২), কুলছুমা (১৪), সমশুন নাহার (৪৫), রহিমা (১৭) ও সামিনা আক্তার (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার সদরের হরিণাফাঁড়ি গ্রামের আলী আহমদের ছেলে আহমদ ছবি ও মৃত তজু মিয়ার ছেলে জব্বরের বাড়ি পাশাপাশি। দু’পরিবারের মধ্যে ভিটের সীমানা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এরই জের ধরে শুক্রবার রাতে দু’পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও পরে লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে দু’পক্ষের সাতজন নারী আহত হয়।
এ ব্যাপারে পুলিশ জানায়, সংঘর্ষের ব্যাপারে রাত পৌনে ৯টা পর্যন্ত কোন পক্ষই থানায় আসেনি। কেউ অবহিতও করেনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.