
প্রতিকী ছবি
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় নেচার আহমদ (২৮) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭জুন) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের মিয়া পাড়া এলাকা থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াকুবুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
ভ্যানচালক নেচার আহমদ ওই এলাকার মোজাহের আহমদের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
নিহতের ভাই আব্দুর রহিম প্রকাশ বাদশা বলেন, বুধবার রাতের খাবার খেয়ে যথারীতি ঘুমিয়ে পড়েছিল আমার ভাই নেচার আহমদ। সকালে ডাকাডাকি করলে দরজা না খোলায় সন্দেহের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূইয়া বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.